নাটোরের নলডাঙ্গায় পৌর জাসাস দলের সাধারন সম্পাদক মোঃ আকবর আলীর উপর হামলা, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জাসাস দলের নেতা আকবর আলীর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা মোঃ আকবর আলী বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে পথরোধ করে এবং লাঠিসটা ও দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে হামলা চালায়।
এসময় আকবর আলী প্রাণ বাঁচাতে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে আকবর আলীর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় জাসাস নেতার কাছ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ও ব্যবহারকৃত মোটরসাইকেল ছিনতাই করে, মর্মে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন নলডাঙ্গা পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা আকবর আলী।
এ বিষয়ে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ নূরে আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।