পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সিমান্ত দিয়ে আবারও ভারতীয় ৩ নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় বিএসএফ। জানা গেছে, শনিবার ভোর রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ষোল ঘড়িয়া মুদিরবাড়ী সিমান্ত এলাকার ৮৩৩ নং মেইন পিলারের নিকটবর্তী ভারতীয় খরখরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সিমান্তের কাঁটাতারের গেট খুলে দিয়ে ৩ নারীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে বাংলাদেশ সিমান্তের অধিবাসীরা তাদেরকে বাংলাদেশে ঢুকতে বাধা দিয়ে বাংলাদেশের ধবলসতী বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা এসে ওই পুশ ইন করা ৩ নারীকে ভারত -বাংলাদেশ সিমান্তের নোম্যানস ল্যান্ডে পাঠিয়ে দেয়।তারা এখন নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে। অপর দিকে একই দিন ভোর ৫টার দিকে বুড়িমারী স্টেশনে সন্দেহজনক ভাবে ৫ জন ব্যক্তিকে রেলে উঠতে দেখে স্থানীয় লোকজন জিজ্ঞাসা করে জানতে পারেন বিজিবির চোখ ফাঁকি দিয়ে তাদেরকে পাটগ্রামের বামনদল সিমান্ত অথবা ষোল ঘড়িয়া সিমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। স্থানীয় জনতা ও সাংবাদিক আব্দুল মান্নানের (লাইভ) জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা সকলেই বাংলাদেশী নাগরিক কয়েক বছর আগে ভারতে কাজের খোঁজে গিয়েছিল। বর্তমানে ভারতে বাংলা ভাষাভাষি মুসলিমদের উপর নানা রকমের অত্যাচার চলছে বলে তাদের অভিযোগ থেকে জানা যায়। তাদের মধ্যে আকরাম নামক এক ব্যক্তি জানান তিনি এবং সঙ্গী এক নারী তাদের ২জনের বাড়ী খুলনা জেলার তেরখাদা থানার বারাসাত গ্রামে। অপর ৩ জনের বাড়ী নড়াইল জেলার সদর থানায় বলে তারা জানান। এদের মধ্যে ৩জনের নাম জানা গেছে তারা হলেন, আকরাম (আনুমানিক ৪৬), নাজমা (আনুমানিক ২৫), শেখ রাবেয়া (আনুমানিক ৪০)। এরা সবাই ট্রেনে করে গন্তব্যের দিকে চলে গেছে বলে স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায়। অপর দিকে সিমান্তে আটকে থাকা দুই নারী এখনো নো ম্যানস ল্যান্ডেই অবস্থান করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিযয়ে বিজিবির আনুষ্ঠানিক কোন মন্তব্য পাওয়া যায়নি তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিজির একটি সূত্র জানিয়েছে এ বিষয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের জন্য চেষ্টা চলছে। বর্তমানে সিমান্তে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বিজিবি ও স্থানীয় জনতা সতর্ক পাহারায় রয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও পুশ ইন করেছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সিমান্ত দিয়ে আবারও ভারতীয় ৩ নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় বিএসএফ। জানা গেছে, শনিবার ভোর রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ষোল ঘড়িয়া মুদিরবাড়ী