বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায়।

১৭ জুন (বুধবার) ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, নতুন সরকারের কাছে জনগণের আকাঙ্খা ছিল ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের। কিন্তু বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখান করে জাতির সাথে বেইমানি করেছে। জনগণের মূল্যবান রায় বাস্তবায়নের জন্য জাময়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদের পাশাপাশি রাজ পথে আন্দোলন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ৭১ ভাগ জনগণ সংবিধান সংশোধন নয় সংস্কারের জন্য গণভোটের রায় দিয়েছে। আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবী মানতে বাধ্য করব ইনশাআল্লাহ।

ড.হামিদ আযাদ বলেন, সৎ, দক্ষ, যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দূর্নীতি ও দু:শাসনের কবল মুক্ত হতে পারছে না। এ অভাব পূরণের দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে। ছাত্রশিবিরের বিরুাদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে কিন্তু এগুলো করে ছাত্রশিবিরকে তার লক্ষ্য থেকে দূরে রাখা যায়নি।

সর্বশেষ তিনি ছাত্রশিবিরের জনশক্তিদের উদ্দেশে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের ছাত্রদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আমীর মাওলানা বদরুদ্দীন, জেলা নায়েবে আমীর মো: ইমতিয়াজ আহমেদ, আবু হারিচ মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, জেলা কর্মপরিষদ সদসস্যবৃন্দ ও ছাত্রশিবিরের শহর ও জেলা নেতৃবৃন্দ।