জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন। শনিবার (১১ জুলাই) বিকেলে তিনি বিমানযোগে ঢাকায় অবতরণ করেন।
বিমানবন্দরে তাঁকে সংগঠনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল অভ্যর্থনা জানায়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং কর্মপরিষদ সদস্য জনাব জামাল উদ্দিন।
দেশে ফেরার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিজের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।