আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুবদল নেতা ও মেয়র প্রার্থী খান আতিকুর রহমান সবুজ।
রোববার রাত নয়টায় তার নিজ বাসভবনে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় সবুজ বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তিনি ধারাবাহিক ভাবে মতবিনিময় সভা করে আসছেন, এটি তারই অংশ।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, ভোটের সময় প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করলেও পরে কথা ও কাজের মিল থাকে না। সাংবাদিকরা আশা প্রকাশ করেন নির্বাচিত প্রার্থীরা যেন ভোটের মাঠে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার অর্ধশত সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই যুবদল নেতা সবুজ।
এসময় রাজনৈতিক হামলা-মামলা, জুলাই আন্দোলন, সামাজিককতা, খেলাধুলা, সংস্কৃতি, সমাজসেবা, ব্যাবসা-বাণিজ্য, পৌরসভা এলাকার সমস্যা ও সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা, জানজট, রাস্তা-ড্রেনেজ ব্যবস্থা, অর্থনীতি, হাট-ঘাটের ইজারাদারী, মৌলিক পরামর্শ, নাগরিক সেবা, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা ভাবে নানাবিধ আলোচনা উঠে আসে। মতবিনিময় সভা শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়।